সর্বশেষ

ফুটবল টুর্নামেন্ট

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলাকে হারিয়ে শুভসূচনা করেছে ভালুকা উপজেলা নারী ফুটবল দল।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ আয়োজনের লক্ষ্যে জেলা কমিটির এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী বক্তব্যে তিনি বিগত স্বৈরাচারী সরকারের তীব্র সমালোচনা করে দেশের ক্রীড়াক্ষেত্রকে পুনরায় চাঙ্গা করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন প্রতিমন্ত্রী।